• জাতীয়

‎গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’ পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিতভাবে অপতথ্য ছড়ানোর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা চলছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে কথিত অভিযান বা গণহত্যা নিয়ে বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি বাহিনীর ওপর হামলা চালাতে জনগণকে উসকানি দেওয়ার অপচেষ্টাও রয়েছে।
‎
‎রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা, আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং আরও নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়াই এসব অপতথ্য প্রচারের মূল উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে।
‎
‎বিজিবি জানায়, স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে গোপালগঞ্জে তাদের দুটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।
‎
‎নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছেন।
‎
‎এছাড়া জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
‎
‎শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
‎
‎এ পরিস্থিতিতে গুজবে বিভ্রান্ত না হতে শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে বাহিনীটি আশ্বস্ত করেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মন্তব্য (০)





image

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় ...

১

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছ...

image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা, আসছেন ৭ ডিসেম্বর

২

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলা...

image

সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সুইডেন আসল...

৩

নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে ...

image

‎উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা ...

৪

‎নিউজ ডেস্কঃ উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব...

image

‎কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয়...

৫

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়ত...

  • company_logo