• লিড নিউজ
  • জাতীয়

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: সেলিম ভূঁইয়া

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আমি গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে শিক্ষকরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সার্বজনীন বদলির বিষয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কাজ করছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ১৯ জানুয়ারি শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ ঘোষণা দেওয়ার চেষ্টা করছেন তারা।

বদলি প্রসঙ্গে তিনি বলেন, এনটিআরসিএ নকল সনদের কারখানা। বিগত সময়ে সিলেটের একজন নারী শিক্ষককে ভোলায় এবং রংপুরের একজন নারী শিক্ষককে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির অপেক্ষায় থেকে অনেক নারী শিক্ষকের বিবাহবিচ্ছেদ হচ্ছে। বদলির আবেদন নেওয়া হলেও এখন তা বাস্তবায়ন করা হচ্ছে না কেন? সরকারকে অবিলম্বে বদলি কার্যক্রম শুরু করতে বলেছেন তিনি। এটি বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে যুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। শিগগিরই তা বাস্তবায়ন হতে যাচ্ছে বলেও জানান তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সেলিম ভূঁইয়া বলেন, পুলিশ, র্যাব ও ডিবি দিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়েছিল, আমি নাকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এত কিছু সহজে ভুলে যাইনি।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকে সমালোচনা করছেন উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ বলছেন, একজন বয়স্ক লোককে আটক করা হলো কেন? আমাদের এম কে আনোয়ারের (সাবেক মন্ত্রী) বয়স কত ছিল? তিনি ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরেছেন। তাকে ধরে ধরে ওঠানো হতো, আবার হ্যান্ডকাফও পরানো হয়েছিল। আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে টেনে আদালতে নেওয়া হতো। আমি ৪০টি মামলার আসামি ছিলাম।

পাঠ্যপুস্তকে তথ্য উপস্থাপন প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে শেখানো হয়েছে। বইপুস্তকে এসব কথা তার মতো শিক্ষক এবং অন্য শিক্ষকরাই লিখেছেন। তাদের ভাড়া করে এসব লেখানো হতো। 

তিনি বলেন, এই মিথ্যা কথাগুলো শেখানো হতো। শেখ মুজিব যদি জাতির পিতা হতেন, তাহলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না। লাশ দাফন করার মতোও কেউ ছিল না।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন সঞ্চালনা করেন সমিতির কুমিল্লা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

১

নিউজ ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র...

image

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস ...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জন...

image

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পে...

৩

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করত...

image

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান ক...

৪

নিউজ ডেস্কঃ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত ক...

image

মাদক ও অগ্নিসন্ত্রাসীদের কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো বিশৃঙ...

  • company_logo