• জাতীয়

১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, যা বলছে পুলিশ সদরদপ্তর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। এতে সব মিলিয়ে ১৪ হাজার পদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তবে এসব পদে কবে নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ সদরদপ্তর।

এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাই গণমাধ্যমকে জানান, বিষয়টি মাত্রই মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব দ্রুত এ বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর চার হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পৃথক মঞ্জুরি আদেশ জারি করা হয়। উভয় ক্ষেত্রেই পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, চার হাজার এসআই-নিরস্ত্র পদ দশম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, এসব পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডের। এসব পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।

কনস্টেবল পদে নিয়োগ পেতে প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হওয়ার শর্ত রয়েছে। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা ২৫৯ নম্বর স্মারক অনুযায়ী নিয়োগের যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

অন্যদিকে, এসআই পদগুলো ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩’ অনুযায়ী পূরণ করা হবে। উভয় পদের ক্ষেত্রেই নিয়োগসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হবে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

১

নিউজ ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র...

image

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস ...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জন...

image

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পে...

৩

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করত...

image

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান ক...

৪

নিউজ ডেস্কঃ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত ক...

image

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: স...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি...

  • company_logo