• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পুলিশ সুপার মো. আবু সাইমের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারী থানার এফআইআর নং-১৭, জিআর নং-৬৫/২৬, তারিখ ২৯ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১০/১২/৮/৯(৩)/১১/১৩ ধারার মামলায় এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩৪) কে রাতে তেঁতুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার আরাজী মণ্ডলহাট এলাকার মোহাম্মদ আব্দুল মালেক ও বুলবুলি বেগমের ছেলে।

এ ছাড়া মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আবুল কালাম আজাদ (৩৭) কে দুপুরে ডুংডুংগি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বার আউলিয়া (সর্দারপাড়া) এলাকার বাসিন্দা।

অন্যদিকে, জিআর ৮৫/২৬(এ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. নয়ন আলী (৩০) কে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার রাধানগর প্রধানপাড়া এলাকার মো. আলম হোসেনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

২

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৩

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

image

জামালপুরে হত্যা মামলার রহস্য উদঘাটন, লাশ সরানোর অভিযোগে ব...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রায় ১৬ মাস আগে উদ্ধার হওয়া ...

image

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফি...

  • company_logo