• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রনি আকন্দ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে (এসআরবি)-১৪ জামালপুর ক্যাম্প।

শনিবার (দুপুরে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিব আহমেদ।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে জামালপুর সদর উপজেলার পলাশতলা গ্রামে এ অভিযান পরিচালনা করে এসআরবির একটি আভিযানিক দল।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রনি আকন্দ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিলেন।

এসআরবি-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিব আহমেদ জানান, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন এর অভিযান: আরসার সেকেন্ড-ইন-ক...

১

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...

image

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মস...

২

নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...

image

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২

৩

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

image

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...

  • company_logo