• আন্তর্জাতিক

সৌদির আকাশসীমাকে ‘রণক্ষেত্রে’ পরিণত করার হুমকি হুথিদের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আকাশসীমাকে ‘রণক্ষেত্র’ হিসেবে ব্যবহারের হুমকি দিয়েছে ইয়েমেনের হথিরা । একই সঙ্গে দেশটির বন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

শুক্রবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, বন্দরটি ব্যবহার করে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচার করা হচ্ছিল। তবে ইয়েমেনের তথ্যমন্ত্রী জানিয়েছেন, বন্দরটি সচল রয়েছে এবং পণ্য সরবরাহ অব্যাহত আছে।

এর এক দিন আগে সৌদি রাজধানী রিয়াদে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) একটি ভবনে হুতি হামলায় ক্ষয়ক্ষতি হয়। এর পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলো থেকে কর্মী ও আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে এবং বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলতে বলেছেন। তবে মক্কা ও মদিনার আকাশসীমাকে এ হুঁশিয়ারির বাইরে রাখা হয়েছে।


এদিকে সৌদি জোট জানিয়েছে, জাজান প্রদেশ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শুয়াইক এলাকায় পড়েছে। ওই এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিল হুথিরা।

অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে ইয়েমেনে স্থলযুদ্ধও তীব্র হচ্ছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিদ্রোহীরা শহরটির উত্তর দিক থেকে প্রায় ৮০ কিলোমিটার এবং পশ্চিম দিক থেকে ১১০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে।

পশ্চিমা সমর্থিত বাহিনী এডেনের প্রতিরক্ষা জোরদারে তল্লাশিচৌকি, পরিখা ও সড়কে প্রতিবন্ধকতা তৈরি করছে। তবে মিত্রপক্ষগুলোর মধ্যে বিভক্তি শহরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

২০১৫ সালে ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরব। ২০২২ সালে সংঘাত কিছুটা স্তিমিত হলেও চলতি বছরের জুলাইয়ে ইরানকে ঘিরে বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে সীমান্ত সংঘর্ষ আবারো শুরু হয়।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার দাবি করেছে হুথিরা। এসব হামলায় দেশটির জ্বালানি রপ্তানি, বিমান চলাচল ও আন্তর্জাতিক আয়োজন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাতের বিস্তার একই সঙ্গে ইয়েমেনের ভয়াবহ মানবিক সংকটকে আরো গভীর করে তুলছে।

মন্তব্য (০)





image

৫৪ বছরের মধ্যেই খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে যুক্তরাষ্ট্র

১

নিজস্ব ডেস্ক: ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকব...

image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

২

নিজস্ব ডেস্ক: ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু...

image

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

৩

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯...

image

এনভিডিয়ার প্রধান হিসেবে জেনসেনকে দ্বিতীয়বার সুযোগ দিতে বল...

৪

নিজস্ব ডেস্ক: এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জেনসেন হুয়াংক...

image

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ...

৫

ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন পা...

  • company_logo