• আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার রায়ে বিপাকে নেতানিয়াহু?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে বিশ্বের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে ঐতিহাসিক রায় দিয়েছে, তা ইসরাইলের আইন ও সেনা মহলে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। একটি দেশের রায় সরাসরি অন্য দেশের জন্য খাটে না। তবুও মিয়ানমারের এই মামলায় যে আইনি উদাহরণ তৈরি হয়েছে, তা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের অভিযানের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগে বড় প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায় পড়ে শোনানো হয়। গণহত্যা প্রমাণ করতে হলে দেখাতে হয় যে, সহিংসতা পরিচালনাকারীরা একটি জনগোষ্ঠীকে ‘পুরোপুরি বা আংশিকভাবে’ শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। এতদিন আন্তর্জাতিক আইনজীবীরা বলতেন, লিখিত কোনো প্রমাণ ছাড়া এই উদ্দেশ্য প্রমাণ করা প্রায় অসম্ভব। কিন্তু আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে আদালত ৯-৬ ভোটে রায় দেন যে, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও নানা ধরনের ‘পরিস্থিতিগত প্রমাণ’ দিয়েই গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সম্ভব।

রোহিঙ্গা অভিযানে ১.২ শতাংশ মানুষ নিহত ও ৭ লাখের বেশি মানুষ ঘরছাড়া হন। মিয়ানমার সেনাবাহিনী একে সন্ত্রাসবিরোধী অভিযান বললেও আদালত তা মানেননি। বরং দীর্ঘদিনের অধিকার কেড়ে নেওয়া, বিদ্বেষমূলক কথা, গণহত্যা, ধর্ষণ, শিশুদের নিশানা করা এবং গ্রাম ভেঙে ফেলার মতো ঘটনাগুলো মিলিয়ে আদালত একে গণহত্যা বলে রায় দেন।

এই রায় ইসরাইলের জন্য বড় সতর্কবার্তা। কারণ এই রায়ে তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাও তৃতীয় পক্ষ হিসেবেই মামলা করেছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত জনগোষ্ঠীর একাংশ সন্ত্রাসী কাজে জড়িত থাকলেও পাল্টা আক্রমণ গণহত্যা হতে পারে—আদালতের এই পর্যবেক্ষণ ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের পথ দুর্বল করে দিয়েছে।

আইসিজের এই রায় চূড়ান্ত ও আপিল অযোগ্য। তবে এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায় স্বস্তিদায়ক নয়। এদিকে, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা এই ঐতিহাসিক রায়ে উল্লাস প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ইসরাইল ও গাজা মামলার চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তার বেশি সময় লাগতে পারে।

মন্তব্য (০)





image

দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির তিন আদালতের...

১

নিউজ ডেস্ক : খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্...

image

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

২

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক...

image

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

৩

নিউজ ডেস্ক : ব্রেক্সিট গণভোটের এক দশক পর সম্পর্ক নতুন করে সা...

image

আট মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পথে স্বর্ণ

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ...

image

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জা...

৫

আন্তর্জাতিক ডেস্ক : জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি ...

  • company_logo