ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটি এ ঘোষণা দেয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে জানান, লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে। একই সঙ্গে, জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ নেওয়ার ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে বৃটিশ সরকার।
বিবৃতিতে তিনি আরও বলেন, এই জঘন্য অপরাধগুলোর জন্য ব্যবস্থা নিতে এবং জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, বৃহস্পতিবার আইসিজে রায় দেন যে ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। একই সঙ্গে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে।
এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন।
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রভাবশালী তিন নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডে...
নিউজ ডেস্কঃ ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে...
আন্তর্জাতিক ডেস্ক: আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলেও ...
নিউজ ডেস্কঃ ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘা...

মন্তব্য (০)