• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক:  ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।  

ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশা থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।

শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ‘সাধারণ ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।


এদিকে গত ২৪ ঘণ্টায় আকভাননের  সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। আগে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকলেও পরে সম্ভাব্য আঘাত হানার এলাকা সরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এসেছে।

মন্তব্য (০)





image

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রভাবশালী তিন নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডে...

image

ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে: মোদি

২

নিউজ ডেস্কঃ ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে...

image

‎আইসিজের রায়ে চাপে পড়বে মিয়ানমার, বাড়বে আন্তর্জাতিক কূটনৈ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলেও ...

image

ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্...

৪

নিউজ ডেস্কঃ ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘ...

image

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত

৫

নিউজ ডেস্কঃ  পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘা...

  • company_logo