ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক: ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। ভূ-কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল প্রায় ১৪২.১ কিলোমিটার (৮৮ মাইল)।
ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আকাশসীমাকে ‘...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯...
নিজস্ব ডেস্ক: এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জেনসেন হুয়াংক...
ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন পা...
নিউজ ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয...

মন্তব্য (০)