• জাতীয়

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এক হাজার ৩৩০ শিশুকে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৩০ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯৫ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১২৩৫ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশুকে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু।  

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৩৩৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

 

মন্তব্য (০)





image

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হ...

১

নিউজ ডেস্কঃ  আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদ...

image

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্ক : অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ কর...

image

কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর

৩

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সকা...

image

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দ...

৪

নিউজ ডেস্কঃ হঠাৎ করেই বাংলাদেশে রাজনীতিতে উত্তাপ বিরাজ ...

image

‎কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ রা...

৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কার...

  • company_logo