• সমগ্র বাংলা

জুলাই গ্রাফিতি মুছে দেয়ালে ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে আঁকা জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও শহীদ আবু সাঈদের প্রতিকৃতি মুছে সেখানে ‘জয় বাংলা’ লেখার অভিযোগ উঠেছে। মুখোশ পরা কয়েকজন ব্যক্তির গ্রাফিতি মুছে ফেলার ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি পৌরসভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা গেঞ্জি পরা মুখোশধারী এক ব্যক্তি সাদা রঙের স্প্রে ব্যবহার করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি ও বাংলাদেশের মানচিত্র মুছে ফেলছেন। কালো পোশাক পরা মুখোশধারী আরেক ব্যক্তি দেয়ালে আঁকা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি মুছে দিচ্ছেন। পরে মুছে ফেলা অংশে ‘জয় বাংলা’ লেখা হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করে একটি শব্দও লিখতে দেখা যায় ভিডিওতে।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান ঢাকা পোস্টকে বলেন, ‘ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। ইতোমধ্যে ভিডিও দেখে একজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।

মন্তব্য (০)





image

জামালপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগ, নির...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্...

image

কটিয়াদীতে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ করলো পুলিশ

২

‎নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্...

image

ঢাকা-পাবনা আন্তনগর ট্রেন চালু হচ্ছে আজ

৩

‎নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে ঢাকা-পাব...

image

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

৪

‎নিউজ ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের দাপট...

image

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান

৫

‎নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য না...

  • company_logo