• রাজনীতি

‎নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সহিংসতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‎বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
‎
‎এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় এই নৈরাজ্য করার দুঃসাহস দেখাচ্ছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ এই পরিস্থিতি তৈরির সাহস পেত না।
‎
‎প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এসব অরাজকতা করা হচ্ছে— অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গোপালগঞ্জের আশপাশের জেলাগুলোয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারকে সহযোগিতায় বিরোধী দল প্রস্তুত। ডিসেম্বরজুড়ে জামায়াত নানা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে।

মন্তব্য (০)





image

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

১

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ...

image

সহিংসতার প্রতিবাদে ডিসেম্বরজুড়ে জামায়াতের কর্মসূচি

২

নিউজ ডেস্কঃ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের না...

image

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়...

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জের কাশিয়ানীতে আবু আলম নামে পুলিশে...

image

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

৪

‎নিউজ ডেস্ক: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধব...

image

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শা...

৫

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক...

  • company_logo