• রাজনীতি

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, রেলওয়ের অনেক কিছুই ভঙ্গুর অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া একটি নির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে নানা জটিলতা থাকলেও অনেক দূর অগ্রগতি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য সাশ্রয়ীভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। নতুন এ ট্রেন সার্ভিসে যাত্রীরা সুন্দর পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। তাদের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট (পূর্ব) মো. জহিরুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত ৩৭ কিলোমিটার রেলপথে আগে লোকাল ট্রেন চলাচল করত। কমিউটার ট্রেন হিসেবে চালু হওয়ায় সর্বনিম্ন ভাড়া ১২ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। সাতটি কোচের এ ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ থাকবে। এতে একসঙ্গে ৩৩৪ জন যাত্রী চলাচল করতে পারবেন।

আগের লোকাল ট্রেনে পাওয়ার কার না থাকায় ফ্যান ও আলোর ব্যবস্থা ছিল না। নতুন কমিউটার ট্রেনে বিদ্যুতের সুবিধার পাশাপাশি যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪ নামে ট্রেনগুলো প্রতিদিন দুই জোড়া হিসেবে উভয় পথে চলাচল করবে। সময়সূচি অনুযায়ী, সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে ট্রেনটি সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে ট্রেনটি দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। পরে চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত বিস্তৃত এ রেলপথ হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মানুষের চট্টগ্রাম শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম। কৃষিপণ্য, চা ও রাবার উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি ওসমান ফারুক

১

‎নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক...

image

নিষিদ্ধ আ. লীগের নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকা...

২

‎নিউজ ডেস্ক:  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে...

image

প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সা...

৩

নিউজ ডেস্ক : দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে...

image

লন্ডনে নাহিদের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনস...

৪

নিউজ ডেস্কঃ লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়...

image

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধ...

  • company_logo