• রাজনীতি

প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেওয়া নির্দেশনার অডিও ফাঁস হয়েছে। ওই নির্দেশনার অডিও সংযুক্ত করে গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টা ২৩ মিনিটে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 

ওই পোস্টে তিনি বলেন, ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন। বৈঠকের অডিও রেকর্ড আমার হাতে এসেছে, যা এখানে সংযুক্ত করা হলো। রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতেও শোনা যায়।

ওই পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, ‘ভারতে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা সে দেশের মাটিতে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন—বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তোলা এবং জানতে চাওয়া, তাদের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক ধ্বংসাত্মক অপতৎপরতা চালানোর সুযোগ তারা কীভাবে দিচ্ছে।’ 

পোস্টে সংযুক্ত ওই অডিওতে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, এখনো সময় শেষ হয়ে যায়নি। ১৯ তারিখে আমাদের যে কর্মসূচি লকডাউন, হরতাল। ১৯ তারিখে যদি প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে...বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে।

মোজাম্মেল হক আরও বলেন, ‘দুইটা লোকেরা...বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে...দুইটা চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগগা। এরকম কিছু কাণ্ড করলে ওরা ভয় পাবে।’

সাবেক ওই মন্ত্রী বলেন, ‘কোমরে গামছা বাঁধেন। .... লাঠি আছে, চেন আছে, দা আছে নাইমা পড়েন, হরতাল সফল করেন। তারপর তো আমরা লাগাতার ৩১ তারিখ পর্যন্ত হরতাল দেবো। ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতার থেকে উৎখাত করতে হবে।’

এছাড়া আরও বিভিন্ন কথা বলতে শোনা যায়।

মন্তব্য (০)





image

গত ১৭ বছরে রেল খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে: মীর হেলাল

১

‎নিউজ ডেস্ক: গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে বলে...

image

পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি ওসমান ফারুক

২

‎নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক...

image

নিষিদ্ধ আ. লীগের নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকা...

৩

‎নিউজ ডেস্ক:  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে...

image

লন্ডনে নাহিদের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনস...

৪

নিউজ ডেস্কঃ লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়...

image

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধ...

  • company_logo