• জাতীয়

শ্রমিকদের আন্দোলন: সাভারে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাভার আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ২৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন।

অন্যদিকে, আশুলিয়ার নরসিংহপুরে সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যানবাহন চলাচল শুরু করে। তবে আশুলিয়ার ১২টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরেই অবস্থান করছেন।

বুধবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, সকাল থেকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে শ্রমিকরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ শুরু না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। এ ছাড়া ১২টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।

পুলিশ সুপার বলেন, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসায় আজ ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল থেকে ১৩টি কারখানা বন্ধ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন- সেগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, সড়কেও যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই।

শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে আসার বিষয়ে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জানমালের নিরাপত্তা রক্ষায় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপি...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন শ্র...

২

নিউজ ডেস্কঃ  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানা...

image

আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে

৩

নিউজ ডেস্কঃ  বাইরে সহিংসতা করে ঢাকায় এসে বিভিন্ন স্থানে...

image

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির...

image

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়...

৫

নিউজ ডেস্কঃ  ‎ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শ...

  • company_logo