• জাতীয়

আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  বাইরে সহিংসতা করে ঢাকায় এসে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

পুলিশ বলছে, এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে পুলিশের নজরদারি রয়েছে। শিগগির অভিযান শুরু হবে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে পালিয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছেন অনেকে। তাদের গ্রেফতারে কোনো অভিযান শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

এডিসি নিয়াজ মেহেদী বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে।

সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যে কোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মন্তব্য (০)





image

শ্রমিকদের আন্দোলন: সাভারে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

১

নিউজ ডেস্কঃ সাভার আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিকদের আন্দোলনক...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপি...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন শ্র...

৩

নিউজ ডেস্কঃ  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানা...

image

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির...

image

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়...

৫

নিউজ ডেস্কঃ  ‎ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শ...

  • company_logo