ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মিডিয়াতে যাই আসুক, সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’
আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে বৈঠক হয়েছে, তা নিয়েও প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পিটার হাস বাংলাদেশর পুরনো বন্ধু। এটি একটি অনানুষ্ঠানিক এবং ব্যবসায়িক বৈঠক।’
এসময় মন্ত্রীকে বিবিসি নিউজ বাংলাসহ সাম্প্রতিক সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। তার কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে প্রতিবেশী দেশের অনুরোধ বা শর্ত কতটা মানবে বাংলাদেশ?
জবাবে হুমায়ুন কবির বলেন, ‘সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কী তা আগেই স্পষ্ট করা হয়েছে।’
নিউজ ডেস্কঃ ভুয়া সিম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট পরিচালনা...
নিউজ ডেস্কঃ দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভ...
নিউজ ডেস্কঃ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রাম...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা স্কু...

মন্তব্য (০)