• আন্তর্জাতিক

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে পরিবর্তনের আভাস; অনিশ্চিতায় ২০ লাখ অভিবাসীর ভবিষ্যৎ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফের অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। অভিবাসী নিয়ন্ত্রণে এবার যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ বা আইএলআরের আবেদনের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। তবে সরকারের এমন প্রস্তাবে নাখোশ খোদ লেবার পার্টির অনেক এমপি। নিন্দার পাশাপাশি সরকারের এমন পরিকল্পনা ঠেকাতে এরই মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছে এক্সিস্টিং স্কিলড নামে মাইগ্রেন্ট ফোরাম। এছাড়াও, সরকারের এমন প্রস্তাবে অনিশ্চিতায় যুক্তরাজ্যের প্রায় ২০ লাখ অভিবাসীর ভবিষ্যৎ।

‎যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে সিদ্ধান্ত বদল যেন একটি নিয়মিত ঘটনা। এরই ধারাবাহিকতা এবার যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ পেতে আবেদনের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর করার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ।
‎
‎সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে মাইগ্রেশন নিয়ন্ত্রণ ও সরকারি সেবার ওপর চাপ কমানোর লক্ষ্যে আবারো আর্ন সেটেলমেন্ট নীতির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। আর্ন সেটেলমেন্ট হলো স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এদিকে, সরকারের প্রস্তাবিত ১০ বছরের আইএলআর নীতি নিয়ে অনিশ্চয়তায় প্রায় ২০ লাখ অভিবাসী।
‎
‎যুক্তরাজ্যের স্কিল ওয়ার্কার মুহিবুল ইসলাম শাকিল বলেন, ‘আমাদের যেভাবে বলা হয়েছিলো এবং এখন যা করা হচ্ছে, তা একরকম অমানবিক বলা যায়।’
‎
‎তবে অভিভাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকার চাইলেই হুট করে নিয়ম পরিবর্তন করতে পারবে না।
‎
‎যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনজীবী ব্যারিস্টার এম এ মুইদ খান বলেন, ‘অতীতে আমরা এরকম চুক্তিকে মুখ থুবড়ে পড়তে দেখেছি। ভুক্তভোগীরা এর আগে জুডিশিয়াল রিভিউ করে তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছিলেন। অনুরূপভাবে এই নতুন আইন কার্যকর হলে ভুক্তভোগীরা জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে সরকারকে সঠিক পথে আসতে বাধ্য করতে পারবেন।’
‎
‎এদিকে, অভিবাসন নীতি কঠোর করতে সরকারের এমন সিদ্ধান্তে নাখোশ খোদ লেবার পার্টির অনেক এমপি। সরকারকে আইএলআর নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউনিসন, ওয়ার্ক রাইটস সেন্টার, প্র্যাক্সিস, রিফিউজি অ্যান্ড মাইগ্র্যান্ট জাস্টিসসহ ৩৩টি নাগরিক সংগঠন।
‎
‎অন্যদিকে, সরকারের এমন ঘোষণার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে আইএলআর প্রত্যাশীদের সংগঠন এক্সিস্টিং স্কিলড মাইগ্রেন্ট ফোরাম।
‎
‎এক্সিস্টিং স্কিলড মাইগ্রেন্ট ফোরামের ইফতেখার সিদ্দিকী বলেন, ‘স্কিল ওয়ার্কার যারা আছেন, তাদের এ দেশের অর্থনীতিতে যে অবদান, সেটা নিয়ে এভিডেন্স বেইজড একটা পেপার তৈরি করছি, এবং সেটা পার্লামেন্টে সাবমিট করার প্রস্তুতি নিচ্ছি।’
‎
‎২০২১ সালে ইমিগ্রেশন নীতি সহজ করে যুক্তরাজ্য সরকার। অবাধে দেয়া হয় ভিসা। এর ফলে ২০২৩ সালে অভিভাবন বেড়ে দাঁড়ায় ৯ লাখ ৬ হাজারে।
‎
‎তবে রাজনৈতিক স্বার্থ হাসিলে সরকার অভিবাসী কমাতে চাইলে; যুক্তরাজ্যে কর্মী সংকট, স্বাস্থ্যখাতে চাপ, বিশ্ববিদ্যালয়ের আয় হ্রাসসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হওয়ার আগাম শঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

মন্তব্য (০)





image

সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নি...

১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্ট...

image

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...

image

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জা...

image

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি চিরতরে দূর করার ওপর জোর দিয়েছেন ইসরাইলের অন্...

image

‘আমরা এখানে ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির ক...

৫

নিউজ ডেস্কঃ অযোধ্যার রামমন্দির পরিদর্শনের পরিকল্পনা করে...

  • company_logo