• আন্তর্জাতিক

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জোটটি। একই সময়ে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।’

এর আগে শনিবার (১৪ নভেম্বর)  আল-মালিকি জানিয়েছিলেন, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন দুটি হুথি ড্রোনও আকাশেই ধ্বংস করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন এবং সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। 

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, দেশটির মারিব শহর লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোনও তারা প্রতিহত করেছে।

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেন, আল-জাওফ প্রদেশের আল-হাজম ও মাদগাল জেলায় তীব্র লড়াইয়ে হুথিদের বিরুদ্ধে অগ্রগতি অর্জন করেছে সরকারি বাহিনী। মারিবেও সংঘাত বাড়ছে।

আল-নুজাইলির দাবি, সৌদি সমর্থিত বাহিনীর ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযানে হুথিদের ৩২১ জন নেতা নিহত বা আহত হয়েছেন। তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে এসব অভিযান চালানো হয়। এ ছাড়া ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির ব্যবহৃত ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে অন্তত ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১টি গোলাবর্ষণ করা হয়েছে।

অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট তাদের নিয়ন্ত্রিত সাদা, তাইজ, লাহিজ ও আল-জাওফ প্রদেশে ৭২টি বিমান হামলা চালিয়েছে। এ সময় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও জানিয়েছেন তিনি।

হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী সানার শুয়ুব জেলার একটি আবাসিক এলাকায় সৌদি সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মন্তব্য (০)





image

সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নি...

১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্ট...

image

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...

image

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জা...

image

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি চিরতরে দূর করার ওপর জোর দিয়েছেন ইসরাইলের অন্...

image

‘আমরা এখানে ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির ক...

৫

নিউজ ডেস্কঃ অযোধ্যার রামমন্দির পরিদর্শনের পরিকল্পনা করে...

  • company_logo