ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বানকে একটি ‘সর্বশেষ ধাপ্পাবাজি’ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন বিরোধী জোটের নেতা ও সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকোট। রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট সাফ জানিয়ে দিয়েছেন যে, নেতানিয়াহুর এসব কৌশল তাঁর ওপর কোনো প্রভাব ফেলবে না।
এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় গত বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে দেশে একটি ঐক্য সরকার গঠন অপরিহার্য বলে দাবি করেছিলেন। এর প্রতিক্রিয়ায় আইজেনকোট বলেন, নেতানিয়াহু আলোচনার কথা মুখে বললেও পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে নিজের ঘৃণামূলক বক্তব্য দিয়ে কলঙ্কিত করেছেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের আসন সংখ্যা কমে যাওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। বর্তমানে আইজেনকোটের জোট ও আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ১২০টির মধ্যে ৬৭টিতে দাঁড়িয়েছে। উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভির ও নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোও আইজেনকোটের সরকারকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। নির্ধারিত দেড় মাসের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলেই কেবল নেতানিয়াহু সেই সুযোগ পাবেন।
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্ট...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জা...
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি চিরতরে দূর করার ওপর জোর দিয়েছেন ইসরাইলের অন্...
নিউজ ডেস্কঃ অযোধ্যার রামমন্দির পরিদর্শনের পরিকল্পনা করে...

মন্তব্য (০)