ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (১৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
আইআরজিসি জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি ‘নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার’ মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়।
বিবৃতিতে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর’ এমকিউ-১ পরিবারের একটি গোয়েন্দা ও যুদ্ধ পরিচালনাকারী ড্রোন হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসির দাবি, এটি তাদের ভূপাতিত করা ১৭তম এমকিউ-১ ড্রোন। এ ঘটনাকে শত্রুপক্ষের গোয়েন্দা তৎপরতার আরেকটি ব্যর্থতা বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ নেই।
আন্তর্জাতিক ডেস্ক : চায়ের কাপে চুমুক দিয়ে কখনো কি ভেবেছেন, পুরো পৃথিবীতে ঠিক ...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...
News Desk: Amid heightened political tensions over the transfer of power in I...
নিউজ ডেস্কঃ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পা...
নিউজ ডেস্কঃ হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাস...

মন্তব্য (০)