• আন্তর্জাতিক

জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটিকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে এ সিদ্ধান্ত জানায়।

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ), ১৯৬৭-এর আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হলো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরএফ ও এর প্রতিষ্ঠাতা-সভাপতি জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করেছেন বলে সরকারের অভিযোগ। তার বক্তব্য ও বক্তৃতাকে আপত্তিকর ও উসকানিমূলক বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, জাকির নায়েক আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যের মাধ্যমে ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত সরকারের আশঙ্কা, আইআরএফের কার্যক্রম নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি কর্মীদের পুনর্গঠিত করতে পারে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, বিচ্ছিন্নতাবাদে উসকানি এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।

২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবার আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারত সরকার। ২০২১ সালের ১৫ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ট্রাইব্যুনালে বহাল ছিল।

জাকির নায়েক ২০১৬ সালে ভারত ছাড়েন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ ভারত সরকারের। 

মন্তব্য (০)





image

‎হাঙ্গেরির জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২০ মিলিয়ন...

১

নিউজ ডেস্কঃ হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাস...

image

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমত...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ...

image

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

৩

নিউজ ডেস্কঃ পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প...

image

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

৪

নিউজ ডেস্কঃ  ইসরাইলে ক্ষমতা বদলের উত্তপ্ত পরিস্থিতির মা...

image

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধান...

৫

আন্তর্জাতিক ডেস্ক :  জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ...

  • company_logo