• আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার প্রত‍্যাশা ভারতের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলেও জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ‘ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।’ ভারত বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে ভারত।

দুই দেশের কনস্যুলার সংলাপকে সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়, সে বিষয়ে মত এসেছিল।

২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ নিয়ে চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে দিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৩

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৪

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

image

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

৫

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

  • company_logo