ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার কাছে রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার অভিযান শুরু করে ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি। বাস থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘বাসটি পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়।’
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘আজ কাজিরাঙায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এত মানুষের প্রাণহানির ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। কোনো কথাই তাদের কষ্ট লাঘব করতে পারবে না। তবে তারা যেন জানেন, এই শোকের মুহূর্তে তারা একা নন। আসামের সবাই তাদের পাশে রয়েছে।’
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...
নিউজ ডেস্কঃ বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...
নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

মন্তব্য (০)