• জাতীয়

ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, ভোগান্তিতে নাগরিকরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সফটওয়্যার জটিলতায় নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে লক হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য। এর ফলে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনাবেচা ও পাসপোর্ট নবায়নের মতো জরুরি কাজেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দুইবার ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে।

দুইবার ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, তাদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হয়। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি রেখে পরবর্তী সময়ে নেয়া পরিচয়পত্রটি বাতিল করা হচ্ছে। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করেই সিদ্ধান্ত নেয়া হয়।

কতদিন ধরে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট শাখা। কর্মকর্তাদের ভাষ্য, লক হওয়া এনআইডির সংখ্যা অনেক হওয়ায় সবগুলোর সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে যেসব নাগরিক তাদের লক হওয়া এনআইডি নিয়ে ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে এনআইডি আনলক করার প্রক্রিয়ায় নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হচ্ছে। এতে দূরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা কমাতে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

 

 

মন্তব্য (০)





image

দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: স্...

১

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ ২৫০ শয্য...

image

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেল...

image

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির ...

৩

নিউজ ডেস্কঃ বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিদ্যুতে...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়...

৪


নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত...

image

বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগ...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষ...

  • company_logo