• জাতীয়

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য—বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদানের প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা জারি করে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক যুগান্তকারী এই ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি এবং এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য, বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। মন্ত্রণালয় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং সুবিধাগুলো সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। তাই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকা এবং প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। প্রয়োজনে যোগাযোগের জন্য তথ্যও দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

মন্তব্য (০)





image

দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: স্...

১

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ ২৫০ শয্য...

image

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেল...

image

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির ...

৩

নিউজ ডেস্কঃ বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিদ্যুতে...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়...

৪


নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত...

image

বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগ...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষ...

  • company_logo