• অর্থনীতি

দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব দেশের বাজারের স্বর্ণের দামে পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগের দিন বুধবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি বৈঠক করে মূল্য হ্রাসের এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানো হলেও রুপার মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

 

মন্তব্য (০)





image

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন...

১

নিউজ ডেস্কঃ চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তা...

image

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬...

২

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্র...

image

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনে মূল্য প...

৩

‎নিউজ ডেস্কঃ রমজানের বাজার স্থিতিশীল রাখতে ১০ ধরনের পণ্য...

image

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

৪

‎নিউজ ডেস্কঃ  একসময় দেশের অর্থনীতির অন্যতম প্রধান র...

image

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

‎নিউজ ডেস্কঃ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম।...

  • company_logo