• লিড নিউজ
  • অর্থনীতি

‎৮ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি বছরের নভেম্বর মাসের প্রথম আটদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।
‎
‎রোববার (৮ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ২৫ কোটি ১০ লাখ ডলার বা তিন হাজার ১১২ কোটি ৪০ লাখ টাকা।
‎
‎সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম আটদিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।
‎
‎চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।

মন্তব্য (০)





image

অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৭%, তবে বেড়েছে খাদ্যব...

১

নিউজ ডেস্কঃ দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ২০২৬ সাল...

image

আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদে...

২

নিউজ ডেস্কঃ দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠ...

image

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক...

৩

নিউজ ডেস্ক :  তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌ...

image

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

৪

নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স...

image

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুর...

৫

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমি...

  • company_logo