ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রমজানের বাজার স্থিতিশীল রাখতে ১০ ধরনের পণ্য আমদানিতে ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। পণ্য তালিকায় আছে— চাল, চিনি, সয়াবিন তেল, খেজুরসহ মশলা সামগ্রী।
বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই নির্দেশনা ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। রোজার সময় এসব পণ্যের চাহিদা তুলনামূলকভাবে বাড়ে। বাজারে যোগান স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক এ ধরনের পদক্ষেপ নিয়েছে।
সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা মনে করেন, বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে কর কাঠামো যৌক্তিক বিন্যাস প্রয়োজন। রোজায় বেশি ব্যবহার্য্য পণ্য আমদানিতে ১৫ থেকে ৬০ দিন সময় লাগে। পণ্যটি কোন দেশ থেকে এবং কোন পথে আসছে তার ওপর নির্ভর করে সময়।
নিউজ ডেস্কঃ একসময় দেশের অর্থনীতির অন্যতম প্রধান র...
নিউজ ডেস্কঃ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম।...
নিউজ ডেস্কঃ চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবা...
নিউজ ডেস্ক : দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে...
নিউজ ডেস্কঃ প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও...

মন্তব্য (০)