ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএসএ ও হিউম্যানাটির অর্থায়নে এবং এইচএম বিডি ফাউন্ডেশনের বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরে দুই দিনব্যাপী ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ বা ‘ক্লিনিক অন হুইলস’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) গোপালপুর পৌর শহরের হেমনগর রোডের মধুবন আবাসিক এলাকায় এবং শনিবার (৭ নভেম্বর) নগদা শিমলা ইউনিয়নের চর চতিলা আলিম মাদরাসা মাঠে পৃথকভাবে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
দুই দিনের এ আয়োজনে চারজন চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হিউম্যান কনসার্ন ইউএসএর সিইও মাসুম মাহবুব বলেন, মানবতার কল্যাণে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লালমনিরহাট প্রতিনিধি: সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্...
দিনাজপুর প্রতিনিধি : যাত্রী পরিবহন সেবায় ভারত থেকে আমদানিকৃত...
লালমনিরহাট প্রতিনিধি::নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান - টেক...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: একই পরিবারের সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ...

মন্তব্য (০)