ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে।
টেকনাফ ব্যাটালিয়ন -২ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। এর ফলে মানব পাচারচক্রের একটি অপচেষ্টা নস্যাৎ করার পাশাপাশি ৯ জন ভুক্তভোগীকে অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ ও জীবনসংহারী সমুদ্রযাত্রা থেকে রক্ষা করেছে।
জানা যায়, ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকায় ২০-২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে ১টি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবির টহল দল নৌকাটিকে ধাওয়া করে। একপর্যায়ে মানব পাচারচক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করা হয়।
এরা হলো উখিয়া বালুখালী ক্যাম্পের আমির হোসেন (৪৫), ট্যাংখালী ১৩ নং ক্যাম্পের মোঃ জীবন (১৯), জামতলী ১৫ নং ক্যাম্পের জান্নাত আরা (১৭), কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী গ্রামের আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আরিফুল ইসলাম (২১), আহমদ নবী (২৩), মহেশখালী উপজেলার মুন্সি ডেইল গ্রামের নুরুল ইসলাম (২২) ও উখিয়া উপজেলার মরিচ্য বাজারের জাহিদ আলম (১৮)।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “মানব পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
উদ্ধারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক।
লালমনিরহাট প্রতিনিধি: সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্...
দিনাজপুর প্রতিনিধি : যাত্রী পরিবহন সেবায় ভারত থেকে আমদানিকৃত...
লালমনিরহাট প্রতিনিধি::নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান - টেক...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: একই পরিবারের সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ...

মন্তব্য (০)