• জাতীয়

মিরপুরে আন্দোলনকারী শ্রমিকদের রাস্তায় না নামতে পুলিশের মাইকিং

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  রাজধানীর মিরপুরে আন্দোলনকারী শ্রমিকদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অলিগলিতে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধর করতেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

মাইকিংয়ের পাশাপাশি আন্দোলন থামাতে পুলিশকে টিয়ারশেল সাউন্ড ও গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে।

সংঘর্ষের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলন ও পুলিশের অবস্থান ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

মন্তব্য (০)





image

‎সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ

১

‎নিউজ ডেস্কঃ সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে...

image

‎রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোন...

২

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ...

image

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও...

৩

‎নিউজ ডেস্কঃ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদা...

image

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

image

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা...

৫

‎নিউজ ডেস্কঃ  গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির...

  • company_logo