• জাতীয়

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। এ ঘটনা ছাড়া গাজীপুরের কোথাও মহাসড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি।

এছাড়াও নতুন করে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, বন্ধ কারখানার খোলার তথ্যও জানিয়েছেন তিনি। তবে কী পরিমাণ বন্ধ কারখানা খুলেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি।

মন্তব্য (০)





  • company_logo