• লিড নিউজ
  • জাতীয়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চট্টগ্রামে ‘গার্ডিয়ান শার্ক’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। বিশেষ করে খরস্রোতা পানিতে উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমে দক্ষতা বাড়ানো এ মহড়ার লক্ষ্য।
‎
‎সোমবার (২ নভেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ নভেম্বর থেকে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। দুর্যোগ ও জরুরি সংকট মোকাবিলায় দুই বাহিনীর পরিকল্পনা, সমন্বিত পদক্ষেপ এবং প্রস্তুতি বাড়ানোই এর মূল উদ্দেশ্য।
‎
‎বন্যা, ঘূর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমাতে এবং উদ্ধার তৎপরতা বেগবান করতে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় করবেন এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণে অংশ নেবেন।
‎
‎জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় দুই বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করতেও এ মহড়া সহায়ক হবে।
‎
‎ঢাকায় নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে বলেন, গার্ডিয়ান শার্ক মহড়া আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
‎
‎তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও জোরদার করবে। একইসঙ্গে একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ার প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকারও আরও দৃঢ় করবে।

মন্তব্য (০)





  • company_logo