• সমগ্র বাংলা

টানা তিন বছর শতভাগ ফেল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। টানা তিন বছর ধরে প্রতিষ্ঠানটি থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এতে কলেজটির শিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা ও সার্বিক তদারকি নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে বক্তব্য জানতে কলেজটির অধ্যক্ষ মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

​শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এসব চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।

​ফলাফলের পরিসংখ্যান ও ​শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ভোলাহাট কলেজের মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে তিনিও পাস করতে ব্যর্থ হওয়ায় এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

​কলেজটির বিগত কয়েক বছরের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় দুটি বিভাগ থেকে মোট ৫ জন শিক্ষার্থী অংশ নেন। যার মধ্যে মানবিক বিভাগের ৪ জনের মধ্যে ৩ জনই অকৃতকার্য হন। আশ্চর্যজনক বিষয় হলো, তৎকালীন সময়ে মাত্র ৫ জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য কলেজটিতে নিয়মিত ১৭ জন শিক্ষক কর্মরত ছিলেন।

​পরবর্তীতে ২০২৪, ২০২৫ এবং সর্বশেষ ২০২৬ সালেও পাসের মুখ দেখেনি কোনো শিক্ষার্থী। টানা তিন বছরের এই ধারাবাহিক ব্যর্থতায় স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

​ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানার মোবাইল ফোনে বারবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

​বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে স্থানীয় জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন,

​"একটি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ফল বিপর্যয় অত্যন্ত উদ্বেগজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

​এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানান, যেসব কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। কেন এমন বিপর্যয় ঘটেছে, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ফরিদপুর প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদ...

image

‎দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন

২

নিউজ ডেস্কঃ দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ...

image

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে...

৩

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসা...

image

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের চার সদস্...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

৫

নিউজ ডেস্কঃ  গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা ক...

  • company_logo