• সমগ্র বাংলা

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: ৪৭ বছর বয়সে এসে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. আমিনুল ইসলাম। শুধু পাস করেই থেমে থাকেননি, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৩ অর্জন করেছেন তিনি। তাঁর এই সাফল্যে  প্রশংসিত হচ্ছেন এলাকায়। একই সঙ্গে শিক্ষা থেকে মাঝপথে ঝরে পড়া কিংবা বয়সের কারণে পড়াশোনা শুরু করতে দ্বিধায় থাকা মানুষের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক নাম।

আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার  মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তুরাব আলীর ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। দীর্ঘ ২৭ বছর থেমে থাকে পড়াশোনা। এরপর পারিবারিক ও সংসারের দায়িত্বের কারণে নিয়মিত পড়াশোনা বন্ধ থাকে। জীবিকার তাগিদ ও সময়ের ব্যস্ততায় দীর্ঘদিন আর শিক্ষাজীবনে ফেরা হয়নি। তবে পড়াশোনা শেষ করার ইচ্ছা কখনো হারিয়ে যায়নি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে আরও শিক্ষিত করে গড়ে তোলার তাগিদ অনুভব করেন তিনি। সেই ইচ্ছা থেকেই ২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব সামলে শুরু করেন পড়াশোনা।
জীবনের ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব আর জনসেবাসহ  নানা কাজের ব্যস্ততার মধ্যেও থেমে থাকেনি শিক্ষার প্রতি আমিনুলের আগ্রহ। এসএসসি পাসের দীর্ঘ ২৭ বছর পর আবারও হাতে তুলে নিয়েছেন বইখাতা। বয়সকে হার মানিয়ে পূরণ করেছেন দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

দিনের ব্যস্ততা শেষে অবসর সময়ে বই নিয়ে বসতেন তিনি। বয়সের ভার কিংবা দীর্ঘদিনের পড়াশোনার বিরতি কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। অবশেষে গতকাল ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪ দশমিক ৬৩ পেয়ে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে পূরণ হয়েছে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।

আমিনুল ইসলামের সহকর্মী মাওনা ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ড সদস্য শামীম মৃধা বলেন, আমিনুল ইসলাম একজন দায়িত্বশীল মানুষ। জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি এ বয়সে সময় বের করে পড়াশোনা চালিয়ে যাওয়া সত্যিই প্রশংসনীয়। তাঁর এই অর্জন আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তাকে দেখে অনেকেই আগ্রহী হবেন শিক্ষা গ্রহণ করতে। 

মো. আমিনুল ইসলাম বলেন, শিক্ষার কোনো বয়স থাকতে নেই শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন । যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁরা আমার এই অর্জন দেখে নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন আশা করি। সংসার ও দায়িত্ব সামলেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।

তিনি আরও বলেন, তাঁর ইচ্ছা এখানেই থেমে থাকার নয়। সুযোগ হলে আগামীতে অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চান ৪৭ বছর বয়সী এই ইউনিয়ন পরিষদের সদস্য ।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধুমাত্র আমিনুল ইসলামের অর্জন নয়। এটি আমাদের ইউনিয়ন পরিষদের জন্য গর্বেরও একটা বিষয় । এই পরিষদের আরেকজন শামীম মেম্বারও অনেক বয়সে এসএসসি পাশ করছেন। এ ধরণের আগ্রহের জন্য অনেক মানুষ অনুপ্রেরণা পাবেন শিক্ষা লাভে। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করাটা নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। একজন মানুষ এই বয়সে এসে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ফরিদপুর প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদ...

image

‎দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন

২

নিউজ ডেস্কঃ দীঘিনালায় আকস্মিক অবরোধ, সাজেক-বাঘাইছড়ির যোগাযোগ...

image

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে...

৩

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসা...

image

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের চার সদস্...

image

টানা তিন বছর শতভাগ ফেল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ...

  • company_logo