• সমগ্র বাংলা

জামালপুরে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জামালপুর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে হযরত শাহ জামাল (রহ.) স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হযরত শাহ জামাল (রহ.) মাজার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.এস. ফিরোজ মিয়া।

জামালপুর জেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন বাহাজ, জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম, সাবেক ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খসরু, সাবেক সদস্য মো. আনিছুর রহমান, সাবেক সহসম্পাদক মো. রুহুল আমীন রুহানী আজাদ, বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক এবং জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম নীলু, জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. তাইফুল ইসলাম, সাবেক সদস্য মো. ফরিদ হোসেন, যুবনেতা মইন, যুবদলের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবনেতা শাহাদত হোসেন সবুজ, ওয়ার্ড বিএনপি নেতা রাজু আহমেদ, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন জাকির এবং জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক পীর নাহিদ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সফি চৌধুরী, শহর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, মো. আব্দুল গফুর, শহর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রমজান আলী, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য ও শহর যুবদলের সদস্যসচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সাবেক সহসম্পাদক মো. আছাদুজ্জামান, জেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, সাবেক সদস্য মো. মোরশেদ রুহানী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একরামুল হকসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জি.এস. ফিরোজ মিয়াকে সমর্থন জানান।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের ভিত্তি...

১

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউ...

image

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্...

image

রেলবহরে যুক্ত হতে যাচ্ছে ২০০ নতুন কোচ, পঞ্চগড়ে রেলওয়ে ম...

৩

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হ...

image

কালীগঞ্জে শনিবার বিদ্যুৎ বিভ্রাট: সকাল ৮টা থেকে বন্ধ থাকব...

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎ লাইনের রক্ষণ...

image

‎ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের সিংপাড়ার চাঞ্চল্যকর কৌশিক ...

  • company_logo