• সমগ্র বাংলা

ইটভাটার কাছে শিশুর লাশ, হাসপাতালে মারা গেলেন বাবা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমি থেকে চার বছরের শিশু তোয়াবা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ হোসেনের বাড়ি লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামে। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

বুধবার বিকাল ৫টার দিকে দাদা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে গোলাপ হোসেন ও তোয়াবা হামলার শিকার হয়। এ সময় শিশুটিকে হত্যা করে ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমিতে তার লাশ ফেলে রাখা হয়। একই ঘটনায় গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা গোলাপ হোসেনকে উদ্ধার করে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

১

নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে ব...

image

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

২

পাবনা প্রতিনিধি : পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র ক...

image

রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

৩

পাবনা প্রতিনিধি : রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম রূপপুর প...

image

পাবনায় হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপ...

image

প্রতিবন্ধী জনগোষ্ঠির সুবিধার্থে ডিসি অফিসে লিফট স্থাপনে প...

৫

বগুড়া প্রতিনিধি : উইমেন উইথ ডিজএ্যাবেলিটিস ডেভলপমেন্ট ফাউন্ড...

  • company_logo