ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণবিষয়ক কৃষক প্রশিক্ষণ এবং বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিনার প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার। সঞ্চালনা করেন বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের পিএসও ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনার ম্যানেজমেন্ট সদস্য কৃষিবিদ শফিকুল আলম সোহেল, সদস্য কৃষিবিদ এ কে এম আনিসুজ্জামান, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের চাষাবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। পরে প্রধান অতিথি কৃষকদের মধ্যে বিনা সরিষা-১১ জাতের বীজ বিতরণ করেন।
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে ব...
পাবনা প্রতিনিধি : পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র ক...
পাবনা প্রতিনিধি : রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম রূপপুর প...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপ...
বগুড়া প্রতিনিধি : উইমেন উইথ ডিজএ্যাবেলিটিস ডেভলপমেন্ট ফাউন্ড...

মন্তব্য (০)