ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজকে কেন্দ্র করে শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে পারে কালীগঞ্জ-১ উপকেন্দ্রের আওতাধীন ২০টিরও বেশি এলাকা।
কালীগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা যায়, উপকেন্দ্রের 4D ফিডারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নিরাপত্তার স্বার্থে 4D ও 6F ফিডারের ডাবল সার্কিট বন্ধ রাখা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলো হলো—দড়িপাড়া, শিমুলিয়া, নলছাটা, পিপুলিয়া, বান্দাখোলা, চড়াখোলা, দারকাভাঙ্গা, পূণ্যেরটেক, আড়াচানখোলা, তিলেরটেক, তুমলিয়া, বোয়ালি, চুয়ারিখোলা, দূর্বাটি, নয়াবাজার, রাজনগর, সাতানিপাড়া, রাঙ্গামাটিয়া, জয়রামভের, ভেটুর, ভাদার্ত্তী এলাকার আংশিক ও পিপড়াশৈরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। তাই গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পাশাপাশি বিদ্যুতের লাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কালীগঞ্জ জোনাল অফিস।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও স...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের সিংপাড়ার চাঞ্চল্যকর কৌশিক ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজা...

মন্তব্য (০)