ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা এবং রোগীসেবার মানোন্নয়নে ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের স্বাস্থ্যসেবায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের অবদান অপরিসীম। তবে উন্নত চিকিৎসাচর্চা ও রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ধারাবাহিক জ্ঞানচর্চা, বৈজ্ঞানিক মতবিনিময় এবং পেশাগত সহযোগিতার ওপর গুরুত্ব দিতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের অডিটোরিয়ামে ইন্টারনাল মেডিসিন ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) ও এসিপি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ ও মেডিসিন বিশেষজ্ঞরা অংশ নেন। সেমিনারটির সায়েন্টিফিক পার্টনার ছিল অ্যারিস্টোফার্মা লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহম্মদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. টি. এম. এ. রুস্তম এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. শাহীন রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের কনভেনার অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান। স্বাগত বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ।
বৈজ্ঞানিক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মনজুরুল হক। তার প্রবন্ধের বিষয় ছিল ‘Internal Medicine Physicians: Experts in Complexity, Vital to Patient Care’। এ ছাড়া সেপসিসের ব্যবস্থাপনা নিয়ে কেসভিত্তিক আলোচনা উপস্থাপন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম মোল্লা।
সেমিনারে অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেল আধুনিক চিকিৎসাচর্চা, জটিল রোগের ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...
নিজস্ব প্রতিবেদক : জীববৈচিত্র্য সংরক্ষণে উন্নয়নশীল দেশগুলোর ...

মন্তব্য (০)