• জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের 'মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি' র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয়  বৈঠক কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি’র সভাপতিত্বে আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান  সালাউদ্দিন টুকু এমপি; শেখ মোঃ রেজাউল ইসলাম  এমপি; অধ্যাপক নজরুল ইসলাম এমপি; এম.এ. হান্নান  এমপি; আলী আজম মোঃ আবু বকর এমপি এবং মোঃ আমির হামজা  এমপি অংশগ্রহণ করেন। এছাড়া সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ  বৈঠকে উপস্থিত ছিলেন। 

বৈঠকের শুরুতেই আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।

মৎস্যও প্রাণিসম্পদ  উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে অভয়াশ্রম, উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা, বাজার তদারকি ইত্যাদি কার্যক্রম অব্যাহত রাখার প্রতি অধিক গুরুত্বারোপ করা হয়।  

সামুদ্রিক মৎস্য  অনুসন্ধান, মৎস্য আহরণ  এবং রপ্তানির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়। 
 
মাছ, মাংস,  দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট এবং সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।

সকল অধিদপ্তর ও সংস্থার  চলমান নিয়োগ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়। 

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করা সেই সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়। 

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

মন্তব্য (০)





image

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ...

১

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...

image

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা...

২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...

image

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূ...

৩

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...

image

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...

image

জীববৈচিত্র্য রক্ষায় সহজলভ্য অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর...

৫

নিজস্ব প্রতিবেদক : জীববৈচিত্র্য সংরক্ষণে উন্নয়নশীল দেশগুলোর ...

  • company_logo