ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও ইস্টার্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৮ম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়। তিনি সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে মৌখিক সম্মতি প্রদান করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ইসমাইল জাবিউল্লাহ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।
নিঃসন্দেহে, এটি ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য একটি আনন্দের সংবাদ।
নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...
নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...

মন্তব্য (০)