ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন এখন যে অবস্থায় আছে, তাতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ১১ দলীয় জোট থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।’ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন দলীয়করণ হয়েছে। সরকারি দলের অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন।
বুধবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘এখন যে অবস্থায় আছে, তাতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ১১ দলীয় জোট থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।’
দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। গণঅভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না। নির্বাচনের পর সংসদ গঠন ও গণভোট হলেও গণভোটের রায় বাস্তবায়ন করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তা হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কিছু উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় সময় পাওয়া যায়নি। বর্তমান সরকারের সেই কাজ করার কথা ছিল। কিন্তু তারা পুরোনো কায়দায় পুলিশকে ব্যবহার করছে।নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধী দলকে দমন এবং সরকারের সমালোচকদের গ্রেপ্তার করাকে পুলিশ নিজেদের জন্য সুবিধাজনক মনে করছে। তাঁর দাবি, সরকারের সমালোচনা করায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই সরকারের ফ্যাসিবাদী হওয়ার সামর্থ্য নেই। কিন্তু তারা কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে। পূর্বে যে চিত্র ছিল, তার থেকে বদলায়নি।’
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।
এনসিপির উদ্যোগে আয়োজিত এ সমন্বয় সভায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার দলটির সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।
নিউজ ডেস্ক : শব্দচয়ন নিয়ে পুলিশের মহাপরিদর্শককে ...
নিউজ ডেস্ক : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শুধু ...
নিউজ ডেস্কঃ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস...
নিউজ ডেস্কঃ অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে...
নিউজ ডেস্কঃ বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই ...

মন্তব্য (০)