• লিড নিউজ
  • রাজনীতি

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাপান যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন জাপান যুবদলের রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন রনি, নজরুল ইসলাম রিজভী এবং বাবলু জিয়া মৃধাসহ সংগঠনের পদপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এসএম ইমরান হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে যুবদলের গৌরবময় ইতিহাস, আন্দোলন-সংগ্রামে সংগঠনের অবদান, সাংগঠনিক ঐক্য জোরদার করা এবং আগামী দিনের পথচলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সংগঠনকে প্রবাসে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। পরবর্তীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।

মন্তব্য (০)





image

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

১

‎নিউজ ডেস্কঃ  জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

২

‎নিউজ ডেস্কঃ  ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আস...

image

ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে পরওয়ারের বৈঠকের দাবি, প্রমাণ দ...

৩

‎নিউজ ডেস্কঃ   জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেন...

image

প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছি, প্রতিবাদের ভাষায় কথা বলব:...

৪

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ...

image

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপ...

  • company_logo