ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন,‘প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছি, প্রতিবাদের ভাষায় কথা বলব। সেই কথা হয়তো অনেকের ভালো লাগবে না।
তিনি বলেন, আমাদের এই বিএনপি সরকার এবারসহ নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। এই তিনবারের ক্ষমতায় তাদের চারটা গুণ দেশের মানুষের কাছে সুস্পষ্ট; সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট আর মানুষ খুন।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে এনসিপির গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হান্নান মাসউদ। আগামী ৩০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশ সামনে রেখে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এনসিপির নেতাকর্মীরা।
হান্নান মাসউদ বলেন, ‘আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম, তখন এ দেশের সুশীল সমাজের একটা অংশ বলতো, ২০০১ থেকে ২০০৬ সালে ১০ পারসেন্ট না দিলে এ দেশে কোনো কাজ করা যেত না। এখন তোমরা খাল কেটে কুমির আনার চেষ্টা করতেছো। আমরা বুঝতে পারিনি। আমরা সত্যিই খাল কেটে এমন এক কুমির নিয়ে এসেছি। আগে ১০ পারসেন্ট নিতো, এখন ২০ পারসেন্ট নেয়।’
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করে তাদের দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজির জন্য রাস্তায় নামিয়ে দিয়েছে। প্রত্যেকটা মুরগির দোকান থেকে চাঁদা নেয়, প্রত্যেকটা সবজির দোকান থেকে চাঁদা নেয়, প্রত্যেকটা চায়ের দোকান থেকে চাঁদা নেয়। এমনকি মোড়ে মোড়ে যে রিকশাওয়ালারা দাঁড়ান, তাঁদের কাছ থেকেও চাঁদা নেয়। এই হলো তাদের নেতাকর্মীদের গুণ; চাঁদাবাজি, ধান্দাবাজি।’
তারেক রহমানের সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, অথচ নিজের মন্ত্রিপরিষদকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার অভিযোগ, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অবৈধ অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী বাহিনীসহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। সংসদ সদস্যদের হাত থেকে চিকিৎসাপ্রতিষ্ঠানও রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, তারা মানুষকে সুচিকিৎসা ও সুশিক্ষা দিতে পারেন না; বরং মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করতে পারেন।
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আস...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেন...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮...
নিউজ ডেস্ক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপ...

মন্তব্য (০)