• সমগ্র বাংলা

ভোলায় বিএনপি নেতা হোসেন মাঝিকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত মো. হাসিব (২৫) নামের এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসিব রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মো. ধলু হাওলাদারের ছেলে।

অন্যদিকে, এ ঘটনায় আহত বিএনপি নেতা মো. হোসেন মাঝি (৩৫) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে হোসেন মাঝির সঙ্গে হাসিবের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় হোসেন মাঝিকে ছুরি দিয়ে আঘাত করেন হাসিব। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

এদিকে, বিএনপি নেতাকে ছুরিকাঘাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও বাজার এলাকার উত্তেজিত লোকজন হাসিবকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির আহমেদ জানান, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জের ৫৭৪ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৫৯০ আনসার সদস্য, স...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ...

image

প্রধানমন্ত্রী আসবেন, তাই বালু দিয়ে ঢাকা হচ্ছে সৈয়দপুর-পার...

২

নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নীলফামারীর ...

image

দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হলে কৃষক সার, বীজ ও কীটনাশক ন্যা...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দ...

image

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাস...

৪

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্...

  • company_logo