ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামন দল সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে পিছু হটেছে বিএসএফ সদস্যরা। বর্তমানে পুশইনের চেষ্টার শিকার ওই ১২ জন ভারতীয় নাগরিক ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ভারতের ৬২ ব্যাটালিয়নের বিএস বাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সলডাংগা সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির বুড়িমারী বিওপির আওতাধীন সীমান্ত টহল দল কঠোর অবস্থান নেয়। বিজিবির তৎপরতায় বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। ফলে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টায় ব্যর্থ হয় বিএসএফ।
পুশইনের চেষ্টার শিকার ওই ১২ জন ভারতীয় নাগরিক বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থান করছেন।
তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির পক্ষ থেকে জানিয়েছেন ভারতীয় বিএসএফ সদস্যরা রাতের আঁধারে ভারতীয় ১২ জন নাগরিককে পুশইনের চেষ্টা করে বিজিবি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঠোর প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা পিছু হটে ।বর্তমান ওই নাগরিকরা ভারতের ১শ' গজ অভ্যন্তরে আছে। ভারতীয় বিএসএফ সেক্টর কমান্ডারের সাথে যোগাযোগ হয়েছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ...
নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নীলফামারীর ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দ...
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্...

মন্তব্য (০)