• সমগ্র বাংলা

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা হোসেন আলীকে বহিষ্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

রবিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন। এর আগে রাতে ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে হোসেন আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই হাতে নাতে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেন আলী ফুলকোচা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জের ৫৭৪ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৫৯০ আনসার সদস্য, স...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ...

image

প্রধানমন্ত্রী আসবেন, তাই বালু দিয়ে ঢাকা হচ্ছে সৈয়দপুর-পার...

২

নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নীলফামারীর ...

image

দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হলে কৃষক সার, বীজ ও কীটনাশক ন্যা...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দ...

image

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাস...

৪

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্...

  • company_logo